শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

১০ লাখ রুপি নিয়ে মুম্বাই পুলিশের পাশে কোহলি-আনুশকা দম্পতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

 

মাঠে খেলা নেই। তারপরও লড়াই থেমে নেই বিরাট কোহলির। স্ত্রী আনুশকা শর্মাকে নিয়ে ভারতীয় ক্যাপ্টেন লড়ে যাচ্ছেন করোনা যুদ্ধে। দুজনে মিলে এর আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেন ৩ কোটি রুপি।

এবার এ মানবিক সহায়তা নিয়ে দাঁড়াল মুম্বাই পুলিশের পাশে। কোহলি ও আনুশকা মিলে দিয়েছেন ১০ লাখ রুপির আর্থিক সহায়তা। টুইট বার্তায় খবরটি নিশ্চিত করেছেন মুম্বাই পুলিশ কমিশনার পরমবীর সিং।

মুম্বাই পুলিশ সিপি টুইটারে লিখেছেন, ‘মুম্বাইয়ের পুলিশ কর্মীদের কল্যাণে ৫ লাখ রুপি করে দেওয়ার জন্য বিরাট কোহলি ও আনুশকা শর্মাকে ধন্যবাদ। করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে যারা লড়াই করে যাচ্ছেন তাদের সুরক্ষা দিবে আপনাদের এই অবদান।’

ভারতের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী রয়েছে মহারাষ্ট্রে। এখন পর্যন্ত শুধু এই রাজ্যেই আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৩ জন। আর মারা গেছেন ৭৩১ জন।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD