সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

১৩ মে ৫ হাজার ৫৪ নার্স যোগ দিচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২০

করোনাভাইরাস মোকাবেলায় নিয়োগ দেওয়া ৫ হাজার ৫৪ জন নার্সের পদায়ন করে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের অতিরিক্ত পরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নব-নিয়োগপ্রাপ্ত এবং প্রদানকৃত কর্মকর্তাগণকে আগামী ১৩ মে পূর্বাহ্ণে প্রধান কার্যালয়ে যোগদান পত্র দাখিল করতে হবে। এক্ষেত্রে ইতিপূর্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত যোগদান পত্রের নমুনা অনুসরণ করতে হবে।

চাকরিতে যোগদানকৃত কর্মকর্তাগণকে ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে এই মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে তিনি নিজের বা পরিবারের অন্য সদস্যের জন্য কোনো প্রকার যৌতুক নিবেন না এবং কোন যৌতুক দিবেন না।

দ্য গভমেন্ট সার্ভেন্ট (কন্ডাক্ট) রুলস ১৯৭৯ এর ১৩(১) উপ-বিধি অনুযায়ী সকল স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ সম্বলিত একটি ঘোষণাপত্র প্রার্থীকে চাকরির যোগদানের সময় নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে জমা দিতে হবে।

নিয়োগকৃত সিনিয়র স্টাফ নার্সগণ যোগদান পত্রের নমুনা, পুলিশ ভেরিফিকেশন ফরম, পিএমআইএস ফরম, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের ওয়েবসাইট থেকে সংগ্রহপূর্বক প্রেরণ করে এবং সম্পদ বিবরণী সংক্রান্ত ইত্যাদি প্রস্তুত করে জমা দিবেন।

নিয়োগপ্রাপ্ত নার্সিং কর্মকর্তাগণ কর্তৃপক্ষের নির্দেশ মতো কোভিড-১৯ হাসপাতাল প্রতিষ্ঠানসমূহে দায়িত্ব পালন করবে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD