মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী পরিস্থিতির সুযোগ নিয়ে অযৌক্তিকভাবে পণ্যের দাম বাড়ালে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী আফগান সীমান্তে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৩৭ পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ রাশিয়ার নির্বাচনে আবারও জিতল পুতিনের দল, যা বলছে চীন বাস ভাড়া কত বাড়ানোর প্রস্তাব দেওয়া হলো শুনানিতে নিজেকে ‘বীর মুক্তিযোদ্ধা’ পরিচয় দিতে বললেন কাঠগড়ায় থাকা নজরুল যে ৫ কারণে গাজী নজরুল ও তার স্ত্রীকে রিমান্ডে নিল পুলিশ

১৬১ ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০

 

যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের মধ্যেই ১৬১ জন ভারতীয়কে ফেরত পাঠাবে। অবৈধভাবে মেক্সিকো সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য কারাগারে থাকা এসব আসামীকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের প্রায় ৯৫টি জেলে ১ হাজার ৭৩৯ জন ভারতীয় কারাবন্দি রয়েছে। এদের সবাই অবৈধভাবে দেশটিতে অনুপ্রবেশের দায়ে আটক রয়েছেন। খবর জি নিউজের।

মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বলছে, ২০১৮ সালেও ৬১১ জন ভারতীয়কে দেশে পাঠিয়েছিল তারা।

যদিও কারাবন্দিরা নিজের দেশে নির্যাতনের স্বীকার হয়েছে এই মর্মে আদালতের কাছে অ্যাসাইলামে পাঠানোর অনুমতি চেয়েছিল। কিন্তু আদালত সব অনুরোধ বাতিল করে বিশেষ বিমানে তাদের বাড়ি ফেরানোর পক্ষে রায় দিয়েছে।

এই ১৬১ জনের মধ্যে তিনজন নারী ও দুজন ১৯ বছরের যুবকও রয়েছে। ১৬১ জনের মধ্যে ৭৬ জন হরিয়ানার, ৫৬ জন পঞ্জাবের, ১২ জন গুজরাটের এবং বাকিরা উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও গোয়ার।

লাইট নিউজ

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD