শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ দশক পর আইএমএফ ও বিশ্বব্যাংকের নেতৃত্বে পাকিস্তান মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা: প্রধানমন্ত্রী দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সাজেকে ফিরছেন পর্যটকেরা, স্বাভাবিক যান চলাচল উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে, গুজবে কান না দেওয়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার: মাহ্‌দী আমিন চলতি বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: অর্থমন্ত্রী লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ

২১ জেলায় ছড়িয়েছে করোনা, দেখে নিন কোথায় আক্রান্ত কত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হওয়া ৫৪ জনসহ দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তির সংখ্যা ২১৮ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, এর অর্ধেকেরও বেশি রয়েছেন কেবল ঢাকা শহরেই। ঢাকা ছাড়াও আরও ২০টি জেলায় ছড়িয়েছে এই ভাইরাসের সংক্রমণ।

বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে ৫৪ জনের নতুন করে এই ভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, নতুন করে আক্রান্তের মধ্যে ৩৯ জনই ঢাকা শহরের। এর বাইরে একজন ঢাকা জেলার একটি উপজেলার। বাকিরা বিভিন্ন জেলার।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী যে ২১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হিসেব শনাক্ত হয়েছেন, তাদের মধ্যেও ঢাকায় অবস্থানরতদের সংখ্যাই বেশি। এ পর্যন্ত ঢাকা শহরেরই ১২৩ জন আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। এর বাইরে কেরাণীগঞ্জে একজনসহ ঢাকা জেলার অন্য উপজেলাগুলোতেও আক্রান্ত আছেন আরও ছয় জন। অর্থাৎ কেবল ঢাকা জেলাতেই আক্রান্তের সংখ্যা ১২৯।

ঢাকার বাইরে সবচেয়ে বেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জে। বুধবার থেকে লকডাউন ঘোষণা করা এই জেলায় আক্রান্তের সংখ্যা ৪৬ জন। অন্যদিকে শুরুরি দিকেই করোনাভাইরাস হানা দেওয়া মাদারীপুরে আক্রান্তের সংখ্যা ১১ জন। আর উত্তরের জেলা গাইবন্ধায় এই সংখ্যা ৫।

এর বাইরে নরসিংদীতে ৪ জন, চট্টগ্রামে ৩ জন, মানিকগঞ্জে ৩ জন, কুমিল্লায় ২ জন, জামালপুরে ২ জন ও টাঙ্গাইলে ২ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে।

আর এখন পর্যন্ত একজন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যেসব জেলায়, সেগুলো হলো— চুয়াডাঙ্গা, গাজীপুর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, নীলফামারী, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর, শেরপুর, সিলেট ও কক্সবাজার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD