বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :

২৪ ঘন্টায় ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৪৫৯

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
1

স্টাফ রিপোর্টার : দেশে বেড়েই চলছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৭ জন মারা গেছেন। একই সময়ে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২৪৫৯ জন।

মঙ্গলবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

অন্যদিকে বিশ্বজুড়ে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা এক কোটি ৩০ লাখ থেকে এক কোটি ৪০ লাখে পৌঁছাতে চারদিনের কিছু বেশি সময় লেগেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক হিসাবে উঠে এসেছে। তাদের হিসাবে সর্বশেষ ১০ লাখ রোগী পেতে বিশ্বকে অপেক্ষা করতে হয়েছে মাত্র ১০০ ঘণ্টা। যুক্তরাষ্ট্র, লাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে শনাক্ত রোগীর সংখ্যা দ্রুতগতিতে বাড়ায় এখন প্রায় প্রতিদিনই গড়ে আড়াই লাখের বেশি মানুষ নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

রোববার (১৯ জুলাই) ভোরে বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৪৪ লাখ ছাড়িয়ে যায়। ডিসেম্বরের শেষদিকে চীনের উহানে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতির পর বিশ্বজুড়ে প্রথম ১০ লাখ রোগী পেতে সময় লেগেছিল তিন মাস। সংক্রমণের বিস্তৃতি ও শনাক্তকরণ পরীক্ষার পরিমাণ বাড়ায় এরপর প্রতি ১০ লাখ শনাক্তে সময় ক্রমাগত কমতে থাকে।

গত সপ্তাহের সোমবার রোগীর সংখ্যা টপকায় এক কোটি ৩০ লাখ। তার মাত্র ১০০ ঘণ্টার ব্যবধানেই যুক্ত হয় আরও ১০ লাখ। বিশ্বজুড়ে এখন পর্যন্ত যত রোগী শনাক্ত হয়েছে তার এক চতুর্থাংশেরও বেশি মিলেছে যুক্তরাষ্ট্রে।

দেশটিতে রোববার সকাল পর্যন্ত ৩৮ লাখের বেশি মানুষের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। এর মধ্যে এক লাখ ৪২ হাজার ৮৬৯ জনের মৃত্যু হয়েছে।

কেবল শনিবারই দেশটিতে শনাক্ত হয়েছে ৬৩ হাজার ২৫৯ জন নতুন রোগী। সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতেও অবশ্য টলানো যাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সংক্রমণ না কমা পর্যন্ত মার্কিনিদের বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশ দিতে তাকে রাজি করানো যায়নি। রিপাবলিকান এ প্রেসিডেন্ট ও তার সমর্থকরা যুক্তরাষ্ট্রের অর্থনীতি ফের সচলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ বিধিনিষেধ শিথিলের নানান উপায়ও খুঁজছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।

করোনাভাইরাসে ১০ জানুয়ারি প্রথম মৃত্যুর কথা জানা যায়। প্রাণঘাতী এই মহামারি বিশ্বের ৬ লাখের (৬ লাখ ৪ হাজার ১৫০ জন) বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। বিশ্বে করোনায় সংক্রমিত হয়ে সুস্থ হয়েছেন ৮৬ লাখ ৬ হাজার ৬১১ জন।

যুক্তরাষ্ট্রের পর শনাক্ত রোগীর সংখ্যায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলেও মৃত্যুর সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়ে গেছে। লাতিন আমেরিকার এ দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কট্টর ডানপন্থি এ প্রেসিডেন্ট প্রাদুর্ভাবের শুরু থেকেই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ আরোপের বিরোধী ছিলেন। মতের মিল না হওয়ায় দুই দফায় স্বাস্থ্যমন্ত্রীও বদলেছেন তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD