বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

ঢামেকে প্লাজমা দিয়েছে ১৯ জন, থেরাপি নিয়েছে ৬ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সংগ্রহ করা প্লাজমা করোনা রোগীর শরীরে প্রয়োগ করে চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত কোভিড-১৯ রোগে আক্রান্ত শ্বাসকষ্টে ভোগা ছয়জন রোগীকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপির সাব কমিটির প্রধান অধ্যাপক ডা. এম এ খান।

বৃহস্পতিবার তিনি জানান, ঈদের আগ থেকে এ পর্যন্ত যারা শ্বাসকষ্টে ভুগছিলেন এমন ছয়জন রোগীকে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে এ চিকিৎসা কার্যক্রম চালানো হয়েছে। প্লাজমা থেরাপি দেয়ার পর তাদের পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

ডা. এম এ খান বলেন, প্লাজমা সংগ্রহ শুরুর দিন থেকে থেকে বুধবার পর্যন্ত আনুমানিক ১৯ জন করোনা জয়ীর কাছ থেকে প্লাজমা সংগ্রহ করেছি। ডোনার পেলেই হাসপাতালে প্লাজমা সংগ্রহ করা হচ্ছে। এ কার্যক্রম চলমান রয়েছে। বুধবার তিনজন করোনা জয়ী প্লাজমা দিয়েছে। তারা হলেন, মাশরুফ তাহমিম মল্লিক ও তার বোন মাহফারা তাসমিম এবং স্বাস্থ্যকর্মী কামরুজ্জামান তৌফিক।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD