শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

২ মিলিয়ন মার্কিন ডলার দিলেন ব্র্যাড পিট-জেনিফার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
BEVERLY HILLS, UNITED STATES: US actor Brad Pitt (R) and his wife, actress Jennifer Aniston arrive at the 59th Annual Golden Globe Awards in Beverly Hills, CA, 20 January 2002. AFP PHOTO/Lucy Nicholson (Photo credit should read LUCY NICHOLSON/AFP via Getty Images)

এখনো কালো-সাদার ভেদাভেদ নিয়ে মানুষের মৃত্যু হয়। বর্ণবৈষম্যর লড়াইয়ে প্রাণ হারিয়েছেন অনেকে মানুষ। যুগে যুগে এই বৈষম্য দূর করতে কাজ করেছেন একদল মানুষ। তারা এই পৃথিবীর সকল মানুষকে ধর্ম-বর্ণ নির্বিশেষে এক সুতোই বাঁধতে চেয়েছেন।

এবার সেই মানুষদের ভিড়ে দেখা গেল ব্র্যাড পিট ও তার সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনকে। বর্ণবৈষম্য নিরসন করতে ২ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছেনতারা।বর্ণবৈষম্য নিরসনে কাজ করা সংস্থা কলর অব চেঞ্জকে ১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন পিট।

ব্রাড পিটের প্রায় এক সপ্তাহ আগে ১ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন ব্র্যাডের সাবেক স্ত্রী জেনিফার।

কিছুদিন আগে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডকে যুক্তরাষ্ট্রে পুলিশী হেফাজতে হত্যা করা হয়েছে। ২০ ডলারের জাল নোটে পণ্য ক্রয় করায় গত ২৫ মে গ্রেফতারের পর হত্যা করা হয় কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে। হত্যাকারী পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন একজন শ্বেতাঙ্গ। ফ্লয়েড হত্যাকাণ্ডে গভীরভাবে মর্মাহত হয়েছেন জেনিফার-ব্র্যাড।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD