সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ সারা দেশে দুই দিন এলপি গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা পুরো ভারত হবে যন্তর মন্তর, বিক্ষোভস্থল বাতিলের পর হুঁশিয়ারি সিজেপির ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ ২১ জানুয়ারি নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু হবে: বিমানমন্ত্রী নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৪ নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল বাড়িঘর ও সেতু, নিখোঁজ ৫ সীমান্তে বিজিবির ওপর ‘হামলা’, গুলিতে ‘চোরাকারবারি’ নিহত

৩৪ রোহিঙ্গা ক্যাম্প লকডাউন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে কক্সবাজারের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ‘লকডাউন’ করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলো জনঘনত্বপূর্ণ বসতি এলাকা হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় এই বিষয়টি নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মাহাবুবুল আলম তালুকদার।

তিনি জানান, ‘বলতে গেলে আগে থেকেই রোহিঙ্গা ক্যাম্পগুলো অঘোষিত লকডাউন ছিল, শুধু ঘোষণা হয়নি। তাছাড়া ১১ মার্চ থেকে সেখানে এনজিও সংস্থাদের কাজ বন্ধ করা হয়েছিল। শুধু অতি জরুরি কার্যক্রম চালু ছিল।’

তিনি বলেন, ‘বুধবার থেকে কক্সবাজার জেলা প্রশাসক পুরো জেলা লকডাউন করেছেন। ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলো লকডাউনের আওতায় পড়েছে। ক্যাম্পগুলোতে বাইরে থেকে কোনও মানুষ যাতে ঢুকতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি রয়েছে। সেখানকার পরিস্থিতি আগের মতো নেই। ক্যাম্পে শুধু ইমার্জেন্সি কার্যক্রম চালু থাকবে।’

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে এসে উখিয়া ও টেকনাফে ৭ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয়। এর আগে থেকেই ৪ লাখ রোহিঙ্গা এদেশে অবস্থান করছিল। সব মিলিয়ে এখন কক্সবাজারে ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে রয়েছেন।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD