শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অক্টোবরেই রাশিয়ার ভ্যাকসিন প্রয়োগ শুরু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২০

অক্টোবর মাস থেকেই দেশের জনগণের মধ্যে ভ্যাকসিন প্রয়োগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। সে দেশের স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় এই খবর দেওয়া হয়েছে।

এ সপ্তাহেই সূত্রের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগস্টেই রাষ্ট্রীয় গবেষণাগারে তৈরি একটি ভ্যাকসিনকে স্থানীয় পর্যায়ে ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হবে। এরপর তা চিকিৎসাকর্মীদের শরীরে প্রয়োগ করা হবে। একইভাবে সিএনএন-এর ৩০ জুলাই (বুধবার) তারিখের প্রতিবেদনেও রুশ কর্মকর্তাদের সূত্রে ১০ আগস্টের মধ্যে ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার কথা জানানো হয়।

শনিবার রাষ্ট্রীয় রুশ বার্তা সংস্থা আরআইএ স্বাস্থ্যমন্ত্রীকে উদ্ধৃত করে জানিয়েছে, অক্টোবর মাস থেকে জনগণকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরু হবে। শুরুতে ডাক্তার ও শিক্ষকদেরকে শরীরে এটি প্রয়োগ করা হবে। তবে ভ্যাকসিনটির ব্যাপারে বিস্তারিত তথ্য জানায়নি আরআইএ।

১২ জুলাই রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গামালেই ইনস্টিটিউট অব এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি-এর উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা। ২২ জুলাই (বুধবার) রুশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তাদের ভ্যাকসিনটি প্রস্তুত।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD