শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অক্সফোর্ডের ভ্যাকসিন চলতি বছর আসা নিয়ে অনিশ্চয়তা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০

করোনাভাইরাসের চিকিৎসায় অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি যে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে প্রাথমিকভাবে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে তা চলতি বছর আসা নিয়ে অনিশ্চয়তার কথা বলেছেন গবেষকরা।

এই ভ্যাকসিন তৈরির গবেষক দলের প্রধান মঙ্গলবার এ তথ্য জানান। তিনি বলেন, এ বছরের শেষ দিকে ভ্যাকসিনটি ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া সম্ভব হতে পারে। তবে এ বছরই যে এটি ব্যবহার করা যাবে তা নিশ্চিত নয়। খবর রয়টার্সের

গবেষক দলের প্রধান সারাহ গিলবাট বিবিসিকে বলেন, ভ্যাকসিনটি ব্যবহার উপযোগী করার জন্য এখনও তিনটি বিষয় খুব জরুরি। একটি হল শেষের ধাপের ট্রায়াল, দ্বিতীয়টি হল উৎপাদনের জন্য প্রচুর সংখ্যা দরকার। তৃতীয়টি হল নিয়ন্ত্রক সংস্থাগুলোর খুব দ্রুত লাইসেন্স করতে হবে জরুরি ব্যবহারের জন্য।

ভ্যাকসিনটির শেষের ধাপের পরীক্ষা ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় চলছে। এছাড়া যুক্তরাষ্ট্রেও ট্রায়াল চালানোর আলোচনা চলছে।

কোভিড-১৯ নিয়ন্ত্রণের জন্য এখন পর্যন্ত অনুমোদিত কোনও ভ্যাকসিন নেই। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনার বিরুদ্ধে অক্সফোর্ডের এই ভ্যাকসিন পুরোপুরি কার্যকর হওয়ার পথে রয়েছে।

গবেষকরা বলেছেন, মানবদেহে প্রয়োগের ক্ষেত্রে ভ্যাকসিনটি নিরাপদ এবং এটি রোগ প্রতিরোধ ব্যবস্থা বাড়ায় বলে প্রমাণ পাওয়া গেছে। তবে পুরোপুরি নিরাপদ ঘোষণা করার জন্য আরও পরীক্ষার প্রয়োজন।

প্রাথমিকভাবে ইনজেকশনের মাধ্যমে এক হাজার ৭৭ জনের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। তাতে দেখা গেছে, এ টিকা অ্যান্টিবডি ও শ্বেত রক্তকণিকা তৈরিতে সহায়তা করে, যা করোনার বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে এবং তা নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।

ভ্যাকসিনের ইতিহাসে অবিশ্বাস্য দ্রুততার সঙ্গে এটি উদ্ভাবন করা হয়েছে। শিম্পাঞ্জির সাধারণ সর্দি-কাশির জন্য দায়ী একটি ভাইরাসকে জিনগতভাবে পরিবর্তন করে এই ভ্যাকসিন তৈরি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এই ভ্যাকসিন মানুষের শরীরে কোনো সংক্রমণ ঘটাবে না এবং ভাইরাসটির জিনগত পরিবর্তন সাধন করে নভেল করোনাভাইরাসের কাছাকাছি বৈশিষ্ট্যের একটি নতুন ভাইরাসে রূপান্তর করা হয়েছে। এটি মূলত করোনাভাইরাসের মতোই একটি জীবাণু; কিন্তু সংক্রমণে সক্ষম নয়। ফলে এটি করোনার মতো ভাইরাসের বিরুদ্ধে কীভাবে প্রতিরোধ গড়তে হবে, শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সে বিষয়ে প্রশিক্ষিত করে তুলতে সহায়তা করবে। যুক্তরাজ্য ইতোমধ্যে ভ্যাকসিনের ১০০ মিলিয়ন ডোজ অর্ডার করেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD