আন্তর্জাতিক ডেস্ক : অক্সিজেনের অভাবে ভারতের একটি হাসপাতালে আরও ১১ কোভিড রোগীর মৃত্যু হয়েছে।
সোমবার অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুপতির শ্রীভেঙ্কটেশ্বর রামনারায়ণ রুইয়া সরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অক্সিজেনের সিলিন্ডার ভরতে পাঁচ মিনিট দেরি হয়েছিল। তার জেরে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী। তারা সবাই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
চিত্তুরের জেলাশাসক এম হরি নারায়ণ জানিয়েছেন, ‘সরকারি রুইয়া হাসপাতালে অক্সিজেনের সিলিন্ডার ভরতে পাঁচ মিনিট দেরি হয়েছিল। কিছুক্ষণের জন্য কমে গিয়েছিল অক্সিজেনের চাপ। তার ফলে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, ‘পাঁচ মিনিটের মধ্যে আবারও অক্সিজেনের জোগান শুরু হয়েছিল। এখন সবকিছু স্বাভাবিক আছে। সেই কারণে আরও প্রাণহানি এড়ানো গেছে।’
প্রসঙ্গত, অন্ধ্রপ্রদেশে গত এক সপ্তাহ ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যা ২১-২২ হাজারের ঘরে ঘোরাফেরা করছে। রোজ ১০০-র কাছাকাছি প্রাণহানির পাশাপাশি রাজ্যটিতে সক্রিয় রোগীর সংখ্যা ১ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে।অ্যাম্বুলেন্সে রোগী সেজে বাড়ি যাওয়ার পথে ধরা ১৪ যাত্রী
ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস সংক্রমণরোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে অ্যাম্বুলেন্সে যাত্রী বহনের দায়ে মো. সিরাজুল (৩২) নামের এক চালককে আটক করেছে পুলিশ। এ সময় অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা ১৪ যাত্রীকে নামিয়ে দেয়া হয়।
সোমবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে সাভারের থানা স্ট্যান্ড থেকে অ্যাম্বুলেন্সসহ ওই চালককে আটক করা হয়। পরে অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে।
ট্র্যাফিক পুলিশ জানায়, সোমবার (১০ মে) রাত সাড়ে ৯টার দিকে একটি অ্যাম্বুলেন্সে যাত্রী দেখে সাভার ট্র্যাফিক পুলিশ অ্যাম্বুলেন্সটি থামায়। এ সময় অ্যাম্বুলেন্সটির ভেতরে ১৪ জন যাত্রীকে দেখতে পান। এই পরিস্থিতি দেখে অ্যাম্বুলেন্সটি চালকসহ আটক করা হয়।
এ বিষয়ে সাভার ট্র্যাফিক ইনচার্জ (টিআই) আব্দুস সালাম বলেন, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহনের দায়ে ওই অ্যাম্বুলেন্সের চালককে আটক করা হয়। তিনি লাইসেন্স ছাড়া ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসার উদ্দেশ্যে যাত্রী বহন করছিলেন। অ্যাম্বুলেন্সের চালক ও মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
লাইট নিউজ