শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

এশিয়া কাপ দিয়ে অবসর ভেঙে দলে ফেরার কথা ছিল তামিম ইকবালের। এশিয়া কাপ দিয়ে তামিম দলে ঠিকই ফিরছেন, তবে অধিনায়করূপে নয়। শুধু ওপেনার হিসেবে দেখা যাবে বাঁহাতি এই ব্যাটারকে।

আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে এই ঘোষণা দেন তামিম।

দুই দিন ধরে বিসিবি চেয়ারম্যান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক নিয়ে নানা আলোচনা চলছিল তামিমের। অবশেষে আজ হয়েছে ওই বৈঠক। সেখানে বড় আলোচনার বিষয় ছিল তামিমের অধিনায়কত্ব। বিসিবি সভাপতির বাসায় অনুষ্ঠিত বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তামিম ইকবাল।

তিনি জানান, আজকে থেকে বাংলাদেশ দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।
তামিম বলেন, ‘দলের স্বার্থে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছি। এখন ভালোভাবে খেলায় মনোযোগ দেব। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি।

উনাকে পুরো ব্যাপারটা জানিয়েছি। উনি আমার ব্যাপারটা বুঝেছেন। এর পরই আমি সিদ্ধান্ত নিয়েছি।’
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় রাত ৮টায় শুরু হয় বৈঠক। এর আগে সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে বিসিবি প্রধানের বাসায় আসেন তামিম ইকবাল।

ওয়ানডে অধিনায়কের আগে সেখানে যান ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ ছাড়া বিসিবির অন্য কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD