বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
কোনো আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে ৭ কোটি টাকার বিদ্যুৎ দিলো রূপপুর ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্ত করতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে পরামর্শ সভা শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির গাজা গণহত্যা মামলায় হারতে পারে ইসরাইল পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে যা জানালেন মজুরি বোর্ড চেয়ারম্যান ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট দিল্লির দাসত্ব করার জন্য মুক্তিযুদ্ধ করা হয়নি: রিজভী

অনাবিল বাসে আগুন: মূলহোতাসহ গ্রেফতার ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

রামপুরায় বাসের চাপায় শিক্ষার্থী মাইনুদ্দিন নিহত হওয়ার ঘটনার পর ৮-১০টি বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করার মূলহোতা মনিরসহ চার জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

বুধবার (২৯ ডিসেম্বর) র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর রামপুরায় বাস চাপায় শিক্ষার্থী নিহতের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার মূলহোতা মনির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব। কুমিল্লা ও রাজধানীর রামপুরা থেকে তাদের গ্রেফতার করা হয়। বাকি তিন জনের পরিচয় এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাত পৌনে ১১টার দিকে রাজধানীর রামপুরা এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের বাসের চাপায় মাইনুদ্দিন নিহত হয়। এ ঘটনায় রাতে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা।

এ সময় ঘাতক বাসসহ ৮-১০ বাসে আগুন দেওয়া হয় এবং ভাঙচুর করা হয়। ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ নিজে বাদী হয়ে হাতিরঝিল থানা একটি ও রামপুরা থানায় একটি মামলা করে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD