শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডিআর কঙ্গোতে নৌকাডুবি, নিহত ৪১ বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন সরকারি চাকরিতে টানা ৭ দিনের ছুটির বিশেষ সুযোগ জাতিসংঘে ভাষণ দিয়েই ‘ভয়ে’ নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু ৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ বাবা-মায়ের পর সন্তান, জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান জাতিসংঘ নিখুঁত নয়, এর বিকল্পও কল্পনা করা যায় না: খলিলুর রহমান জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই ওয়াকআউট বিভিন্ন দেশের প্রতিনিধিদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

অনুমোদনহীন ওষুধ বিক্রি, জরিমানা ৯ লাখ টাকা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

রাজধানীর বনানীতে অনুমোদনহীন ও আমদানি নিষিদ্ধ ওষুধ বিক্রির অভিযোগে ৬টি ফার্মেসিকে ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে বনানী থানাধীন বনানী-২ কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের টিম এই জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান। সহায়তা করেন র‍্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) উনু মং।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, বনানীতে ঔষধ প্রশাসনের অনুমোদন ছাড়া এবং আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ওষুধ মজুদ ও বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে বনানী-২ কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৬টি ফার্মেসিতে এমন অনিয়মের প্রমাণ পাওয়া যাওয়ায় ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ফার্মেসিগুলো হল- মানহা ফার্মেসি-২ এর মালিক সাইফুল ইসলাম বাবুকে (৩০) ৫০ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসি বনানী-২ এর ম্যানেজার মো. শাকিল মিয়াকে (১৮) দেড় লাখ টাকা, আমেনা ফার্মেসির ম্যানেজার আজাদ হোসেন সবুজকে (২৮) ৭৫ হাজার টাকা, মানহা ফার্মেসি-১ এর ম্যানেজার মো. সাইদুর রহমান মিলনকে (২০) ৫০ হাজার টাকা, মক্কা ফার্মেসির ম্যানেজার রনি ঘোষকে (৩১) ৫০ হাজার টাকা এবং ঈশান ফার্মেসির ম্যানেজার ইকবাল হোসেন মঞ্জুকে (৬২) ৫ লাখ টাকাসহ সর্বমোট ৮ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD