শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অনুশীলনে চোট পেলেন মাহমুদউল্লাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

গুয়াহাটিতে আগামীকাল বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে আজ রোববার অনুশীলন করতে নেমেছিল দল। সেই অনুশীলনেই চোট পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

মূলত আজ আলাদা করে চারজন ব্যাটিং অনুশীলন করেছেন। তাদের একজন মাহমুদউল্লাহ। নেটে ব্যাটিং করতে গিয়ে একটি বল তার হাতে লাগে। যেখানে কোনো গার্ড ছিল না। তাতে সেখানে ব্যথা অনুভব করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

পরবর্তীতে ফিজিও সেখানে উপস্থিত হয়ে মাহমুদউল্লাহর চোট পরখ করেন। কয়েক মিনিট পর এই অলরাউন্ডার স্বাভাবিক হয়েছেন এবং পুনরায় নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। ধারণা করা হচ্ছে মাহমুদউল্লাহর এই চোট গুরুতর নয়। সব ঠিক থাকলে আগামীকালের প্রস্তুতি ম্যাচেও দেখা যাবে তাকে।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে ৭ উইকেটের বড় জয়ে ভালোই প্রস্তুতি সেরেছে টাইগাররা।

আগামী ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ধর্মশালায় মুখোমুখি হবে দুই দল। বাংলাদেশ সময় অনুসারে, সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। এরপর যথাক্রমে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে টাইগাররা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD