শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অনুশীলনে নেইমার, যা বলল বার্সেলোনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩

প্রাক মৌসুমের অনুশীলন করতে পিএসজিতে রিপোর্ট করলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। গত ফেব্রুয়ারিতে গোড়ালির ইনজুরি নিয়ে মাঠের বাইরে তিনি। অস্ত্রোপচারও করা হয়েছে তার।

কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে যে, প্যারিসভিত্তিক ক্লাবটি তাকে বিক্রি করে দেবে। যদিও তার চুক্তির দুই বছর এখনও বাকি আছে। ভবিষ্যত নিয়ে এমন অনিশ্চয়তার মধ্যেই প্রাক মৌসুমের অনুশীলন করতে পিএসজিতে রিপোর্ট করলেন তিনি।

ডেইলি মেইল জানিয়েছে, আগামী ২৫ জুলাই আল নাসরের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যেতে পারে নেইমারকে। গত মৌসুমে লিগ ওয়ানে ১৩ গোল করেছিলেন তিনি।

এমন গুঞ্জনও শোনা গেছে যে, ব্রাজিলিয়ান তারকাকে পিএসজির ছেড়ে দিতে চাওয়ার খবর শুনে তাকে পাওয়ার লড়াইয়ে নেমেছে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় ক্লাবগুলো। এই তালিকায় রয়েছে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলিস ও আর্সেনালেন মতো প্রিমিয়ার লিগের চার বড় ক্লাব।

তবে সম্প্রতি খবর বেরিয়েছে যে, নেইমার বার্সেলোনায় ফিরতে চান। শুধু বেতনের বিষয়টি ছাড়া বাকি সব শর্ত মিলে গেছে বলেও খবর এসেছিল। আর সর্বশেষ খবর হলো, স্প্যানিশ ক্লাবটি জানিয়েছে যে নেইমারের সঙ্গে এই মৌসুমে পুনঃচুক্তির সুযোগ নেই।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD