শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অনুশীলনে ব্যস্ত তিন দেশে তিন দল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
অনুশীলনে ব্যস্ত তিন দেশে তিন দল

দেশে চলছে ঈদের আবহ। ফুটবলাঙ্গনে অবশ্য তুমুল ব্যস্ততা। জাতীয় দল ভিয়েতনামের হ্যানয়ে, অ-২০ দল মালদ্বীপের মালেতে এবং আফিদারা থাইল্যান্ড ব্যাংককে আজ অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন।

জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা বাফুফের এক ভিডিও বার্তায় বলেন, ‘ভ্রমণক্লান্তি কাটিয়ে ফুটবলাররা অনুশীলনে ফিরেছে৷ স্বল্প সময় অনুশীলন হলেও বেশ কার্যকর হয়েছে। ট্যাকটিক্যাল অনেক বিষয়ে কাজ হয়েছে।’

জাতীয় দলের অন্যতম সিনিয়র ফুটবলার মিডফিল্ডার সোহেল রানা। তিনি বলেন, ‘রিকভারির পাশাপাশি ভিয়েতনাম ম্যাচের জন্য পরিকল্পনা হয়েছে। আজকের অনুশীলন সেশন গুরুত্বপূর্ণ ছিল। ভিয়েতনামের ম্যাচটি সিঙ্গাপুরে অনেক কাজে দেবে।’

সাফ অ-২০ টুর্নামেন্ট মালদ্বীপের মালেতে। বাংলাদেশ দলের অনুশীলন ভেন্যুর মান নিয়ে প্রশ্ন তুললেন ম্যানেজার সামিদ কাশেম, ‘আমাদের খেলা হবে ঘাসের মাঠে। অনুশীলন ফিল্ড টার্ফের। সেটাও খুব ভালো মানের নয়, যা আন্তর্জাতিক পর্যায়ের না৷ এরপরও আমাদের ফুটবলাররা তাদের সেরাটা দিয়েই অনুশীলন করছে।’

ব্যাংককে গরমে অনুশীলন করছে বাংলাদেশ অ-২০ নারী দল। ডিফেন্ডার সুরমা জান্নাত বলেন, ‘ঈদের দিন আমরা এখানে এসেছি। পরিবারকে মিস করেছি। এখানে বেশ গরম৷ আমরা ২৫ ও ২৭ মার্চ ভারত ও জর্ডানের জন্য প্রস্তুত হচ্ছি। আমাদের লক্ষ্য টুর্নামেন্টে পরবর্তী রাউন্ডে যাওয়া।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD