সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

‘অনেক কষ্ট পেয়েছি বন্ধু, এত তাড়াতাড়ি চলে যাবি ভাবিনি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০

বিনোদন ডেস্ক : এন্ড্রু কিশোর আর নেই—প্রিয় বন্ধুর মৃত্যু সংবাদ নিজের হাতে এত তাড়াতাড়ি লিখতে হবে কখনো কল্পনাও করিনি। এই মুহূর্তে কানে বাজছে রাজশাহী থেকে বলা কিশোরের শেষ কথাগুলো, ‘দোয়া করিস বন্ধু, কষ্টটা যেন কম হয়, আর হয়তো কথা বলতে পারব না’—প্রিয় বন্ধু এন্ড্রু কিশোরের মৃত্যু সংবাদ জানার পর এভাবেই নিজের অনুভূতি ব্যক্ত করেন হানিফ সংকেত।

এন্ড্রু কিশোর অসুস্থ হওয়ার পরপরই অর্থ জোগাড়ের প্রথম বৈঠক হানিফ সংকেতের বাসায় হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমার বিশ্বজিৎ ও মোমিন বিশ্বাস। কিন্তু প্রিয় বন্ধুকে কোনোভাবেই আটকে রাখতে পারলেন না।

হানিফ সংকেত আরো বলেন—খুব দ্রুত শরীর খারাপ হতে থাকে কিশোরের। আর আমারও যোগাযোগ বেড়ে যায় রাজশাহীতে তার পরিবারের সদস্যদের সঙ্গে। অবশেষে সবাইকে কাঁদিয়ে আজ সন্ধ্যায় এই পৃথিবী থেকে বিদায় নেয় এন্ড্রু কিশোর।

এন্ড্রু কিশোর চলে যাওয়ায় বাংলা সংগীতের অনেক বড় ক্ষতি হয়েছে। বিষয়টি জানিয়ে হানিফ সংকেত বলেন— বাংলা গানের ঐশ্বর্য এন্ড্রু কিশোর, যার খ্যাতির চাইতে কণ্ঠের দ্যুতিই ছিল বেশি। যার মৃত্যুতে সংগীতাঙ্গনের অনেক বড় ক্ষতি হয়ে গেল। অনেক কষ্ট পেয়েছি বন্ধু, এত তাড়াতাড়ি চলে যাবি ভাবিনি। কিশোরের আত্মার শান্তি কামনা করছি।

সোমবার সন্ধ্যায় না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তিতুল্য সংগীতশিল্পী এন্ড্রু কিশোর। অনেক দিন ধরেই ক্যানসারসহ নানা রোগে ভুগছিলেন তিনি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD