শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অন্তত ১ ডোজ টিকার শর্তে ৫ অক্টোবর খুলছে ঢাবির হল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে ৫ অক্টোবর থেকে অনার্স চতুর্থবর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সুপারিশ করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভা থেকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ও বিজয় একাত্তরের হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল বাছির জানান, আগামীকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ডিনস কমিটি ও একাডেমিক কাউন্সিলের সভায় এই সুপারিশ অনুমোদন দেওয়া হবে।

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, অন্তত এক ডোজ টিকা নেওয়ার শর্তে আগামী ৫ অক্টোবর অনার্স ফাইনাল ইয়ার এবং মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য হল খোলার সুপারিশ করেছে কমিটি। সেদিন সকাল ৮টা থেকে শিক্ষার্থীদের হলে প্রবেশের প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, অন্তত এক ডোজ টিকা নিতে হবে, না হলে প্রবেশ করা যাবে না। টিকা নেওয়ার ডকুমেন্টও দেখাতে হবে। একইসঙ্গে বিশ্বস্বাস্থ্য সংস্থা ও জাতীয় নীতিমালার আলোকে করা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অবশ্যই মেনে চলতে হবে। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। আরও সিদ্ধান্ত হয়, চতুর্থবর্ষ, মাস্টার্সের পরীক্ষা ও শ্রেণিকার্যক্রম শেষ হয়ে গেলে তারা হল ত্যাগ করে চলে যাবে এবং বাকি শিক্ষার্থীরা হলে উঠবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD