সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :

অন্যের হয়ে নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে ধরা বিশ্ববিদ্যালয়ছাত্র

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১২ মার্চ, ২০২২

চট্টগ্রাম জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষায় অন্য প্রার্থীর হয়ে পরীক্ষা দিতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দু’জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (১১ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল কাদের রিমন (২৫) এবং জালাল উদ্দিন (২৪)।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম জানিয়েছনে, শুক্রবার সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসনের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষার হলে থাকা হাজিরা শিটের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারা মেলানোর সময় গড়মিল পান। এরপর হাজিরা শীটের তথ্য ও প্রবেশপত্রের ছবি ও অন্যান্য তথ্য অনুসন্ধান করে মো. হায়দার রশিদ নামে এক পরীক্ষার্থীর বদলে পরীক্ষার প্রবেশপত্রে ফটোশপ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ছাত্র জালাল উদ্দিন প্রক্সি দিতে আসার বিষয়টি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে তিনি ৫ হাজার টাকার বিনিময়ে মো. হায়দার রশিদ নামে ওই নিয়োগ পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে আসার কথা স্বীকার করে।

পরে জালাল উদ্দিনের তথ্যের সূত্র ধরে ছদ্মবেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশসহ নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দুপুর ১টার দিকে চসিক মিউনসিপ্যাল স্কুল সংলগ্ন এলাকা থেকে আব্দুল কাদের রিমনকে গ্রেপ্তার করা হয়। রিমনের তথ্যমতে জাহাঙ্গীরসহ আরও কয়েকজন নিয়োগ পরীক্ষার প্রক্সি সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এই প্রতারক চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD