বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন বৃহস্পতিবার টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ‘ফারাক্কা চুক্তি নবায়ন করে ভারত প্রমাণ করবে তারা বাংলাদেশের বন্ধু’ উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ১০ সাদমানের সেঞ্চুরির অপেক্ষা বাড়লেও দিনটা ভালোই গেল বাংলাদেশের কিসমিসে বাড়ে মস্তিষ্কের কার্যকারিতা গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালাল ডিএসসিসি ২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন বাস্তবায়ন করা হবে: সড়কমন্ত্রী

অপু বিশ্বাসের ‘অবিশ্বাস্য এক ভালোবাসা’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসের জন্মদিন ছিল গত ১১ অক্টোবর। এ উপলক্ষ্যে সন্ধ্যায় বনানীর একটি স্টুডিওতে জমে ওঠে আনন্দ আয়োজন। দেশের শীর্ষস্থানীয় বিনোদন সাংবাদিকরা একসঙ্গে মেতে উঠেন প্রিয় অভিনেত্রীর বিশেষ দিন উদযাপনে।

কেক কাটা, আড্ডা আর স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। শুধু এখানেই শেষ নয়; এবারের জন্মদিনটি তার জন্য এক ভিন্নমাত্রা এনেছে। সশরীরে উপস্থিত না থেকেও দেশের নানা প্রান্তের ভক্তদের সম্মিলিতভাবে ভার্চুয়াল উদযাপনের মাধ্যমে যে উষ্ণতা দেখিয়েছেন, তাতে মুগ্ধ ও আপ্লুত হয়েছেন এ অভিনেত্রী।

নিজের এই বিশেষ দিনের অনুভূতি জানাতে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন অপু বিশ্বাস। সেখানে তিনি অকপটে স্বীকার করেছেন, তার ফ্যান বন্ধুরা এবং প্রিয় সাংবাদিক ভাইবোনেরা, যার যার অবস্থানে কেক কেটেছেন, আর সেই আনন্দের মুহূর্তগুলো তার সঙ্গে শেয়ার করে নিয়েছেন।

সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে অপু বিশ্বাস লিখেছেন— অবিশ্বাস্য এক ভালোবাসা! ১১ অক্টোবর আমার জন্মদিনে সশরীরে না এসেও আপনারা যে উষ্ণতা দেখিয়েছেন, তা সত্যিই বিরল ঘটনা। আমার সব ফ্যান বন্ধু এবং প্রিয় সাংবাদিক ভাইবোনেরা দেশের নানা প্রান্তে থেকে আপনারা যার যার জায়গায় কেক কেটেছেন, আর সেই আনন্দের মুহূর্তগুলো আমার সঙ্গে শেয়ার করে নিয়েছেন।

অভিনেত্রী বলেন, দূরত্ব আজ কোনো বাধাই নয়! আপনাদের এই সম্মিলিত ভার্চুয়াল উদযাপন প্রমাণ করে— আমাদের বন্ধন কতটা দৃঢ়। আপনাদের পাঠানো সেসব ছবি আজ আমার কৃতজ্ঞতার প্রতিচ্ছবি।

অপু বিশ্বাস বলেন, আপনাদের এই আন্তরিকতাই আমার সবচেয়ে বড় শক্তি ও অনুপ্রেরণা। এই বিশেষ দিনে আমাকে এতটা ভালোবাসা ও সম্মান জানানোর জন্য প্রতিটা মানুষকে জানাই গভীরতম কৃতজ্ঞতা। এ ভালোবাসা এভাবেই অটুট থাকুক।অফুরন্ত শুভেচ্ছা ও ভালোবাসা রইল বলে জানান অভিনেত্রী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD