শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

শিরোনাম :

অপূর্ব-মেহজাবীনের ‘উড়ো প্রেম’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২০ এপ্রিল, ২০২২

এই গল্পের নায়ক আদিল খান। তিনি সিনেমায় দেখেছেন ধাক্কা খেয়ে নায়ক নায়িকার প্রেম হয়। সিনেমার সেই অসাধারণ ঘটনাটি তার জীবনেও ঘটুক- এটাই আদিল খানের জীবনের একমাত্র চাওয়া। আর এই অদ্ভুত চরিত্রে দেখা যাবে অপূর্বকে।

সিএমভির ব্যানারে ‘উড়ো প্রেম’ নামে ঈদের বিশেষ এই নাটকটি নির্মাণ করেছেন মহিদুল মহিম। যেটির চিত্রনাট্য করেছেন সোহাইল রহমান ও খন্দকার মেহেদী হাসান।

এতে দেখা যাবে, ধাক্কা খেয়ে প্রেমে পড়তে আদিল খানের জীবনে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত সব ঘটনা।

নির্মাতা মহিম জানান, হালকা কমেডি ও মিষ্টি প্রেমের গল্প এটি। যাতে শেষ পর্যন্ত কি আদিল খানের জীবনে ধাক্কা খেয়ে উড়ো প্রেম আসবে। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করেছেন মেহজাবীন। নাটকে প্রেমের আশায় মেহজাবীনের গাড়ি ধাক্কাতেও দেখা যাবে অপূর্বকে। আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে এ নাটকটি দেখতে পাবেন দর্শকরা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD