শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অবশেষে দল চূড়ান্ত হলো মেসির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

অপেক্ষার অবসান আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি নতুন ঠিকানার বেছে নিয়েছেন। বার্সালোনা থেকে নতুন গন্তব্য হিসেবে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমাচ্ছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ফ্রেঞ্চ গণমাধ্যম এল’ ইকুইপ বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, মঙ্গলবারই (১০ আগস্ট) প্যারিসে উড়ে যাচ্ছেন মেসি।

এদিকে ইউরোপিয়ান ফুটবলের দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আগামী দুই মৌসুমের জন্য মেসির সঙ্গে চুক্তি করছে পিএসজি। যা দুই পক্ষের ইচ্ছায় ২০২৪ সাল পর্যন্ত বাড়ানো সম্ভব। প্রতি মৌসুমে ৩৫ মিলিয়ন ইউরো পাবেন ছয় বারের ব্যালন ডি অ’র জয়ী। যা বাংলাদেশি মুদ্রায় ৩৪৮ কোটি ৩২ লাখ টাকারও বেশি।

গেল ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তি শেষ হয় মেসির। নতুন চুক্তিতে ৫০ শতায় বেতন কমিয়ে পাঁচ বছরের জন্য চুক্তি করতে রাজি হন দলটির ইতিহাসের সবচেয়ে সেরা এই খেলোয়াড়। যদিও শেষ পর্যন্ত এই চুক্তি সম্পন্ন করকে পারেনি দুই পক্ষ।

আর্জেন্টাইন অধিনায়ককে অনেক আগ থেকে নিজেদের করার পরিকল্পনা ছিল প্যারিসের দলটির। শেষ পর্যন্ত মেসির সঙ্গে চুক্তি করতে সক্ষম হলো পিএসজির। এতে স্প্যানিশ দল বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষে হচ্ছে মেসির।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD