শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অরিজিৎ, তামান্নার সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যাঁরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

বিশ্বকাপের ঢাকে কাঠি পড়েছে। ৫ অক্টোবর শুরু মাঠের যুদ্ধ। ৪৯ দিনের টুর্নামেন্টে ৪৮ ম্যাচ, শিরোপা উঠবে কার হাতে? এই জল্পনার মধ্যে আরো একটি বিষয় আলোচনায় জায়গা করে নিচ্ছে। ভারতের মাটিতে বিশ্বকাপ বলেই বোধহয় এই আলোচনাটা একটু বেশই হচ্ছে।

মেগা এই টুর্নামেন্টের উদ্বোধনিতে কারা গাইবেন, কারা নাচবেন, মঞ্চ মাতাবেন কারা!
এনিয়ে অবশ্য মুখে তালা এঁটেছে আয়োজকরা। সমর্থকদের রোমাঞ্চ বাড়াতে পরিকল্পনা গোপন করে সবাইকে অপেক্ষায় রেখেছে বিসিবিআই। তবে বিভিন্ন সূত্রে ভারতীয় গণমাধ্যমগুলোয় যে খবর ছড়িয়েছে, তাতে ৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের নামকরা তারকা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

পিটিসি পাঞ্জাবের বরাত দিয়ে ইনসাইডস্পোর্ট জানিয়েছে, উদ্বোধনী মঞ্চে গান পরিবেশন করবেন দেশটির জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং।

সঙ্গে কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে, গায়ক ও সংগীত পরিচালক শঙ্কর মহাদেভান, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালকে পারফর্ম করতে দেখা যাবে। এ ছাড়াও নাচের পরিবেশনায় দেখা যাবে রণবীর সিং ও তামান্না ভাটিয়াকে।
নাচ–গানের পাশাপাশি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরা হবে ভারতের ইতিহাস–ঐতিহ্য। উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন ১০ দলের অধিনায়ক।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD