সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য সুখবর: ওয়ার্ক পারমিট সহজ করছে আরব আমিরাত বিশ্বকাপ স্বপ্ন ভাঙলেও পুরো বেতন পাচ্ছেন সেই সোমালিয়ান রেফারি ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্য, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’ বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি লেবাননে ইসরাইলের রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহারের অভিযোগ শরণার্থী শিবিরে জন্ম, ভ্যাঙ্কুভারে গড়লেন ইতিহাস দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেপ্তার হন বেনজীর রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

অল্পের জন্য মার্কিন যুদ্ধ বিমান থেকে রক্ষা পেল ইরানের যাত্রীবাহী বিমান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

সিরিয়ার আকাশে ইরানের একটি যাত্রীবাহী বিমানের কাছে বিপজ্জনক মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্রের এফ-১৫ দুটি জঙ্গিবিমান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এ খবর গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে।

ইরানের প্রেস টিভি’র বরাত দিয়ে আল জাজিরা জানান, ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ‘মাহান এয়ার’র একটি যাত্রীবাহী বিমান বৃহস্পতিবার দুপুরের পর লেবাননের রাজধানী বৈরুতের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করে। কিন্তু বিমানটি সিরিয়ার অত্যন্ত কৌশলগত এলাকা ‘তাল আন্‌ফ’র আকাশে পৌঁছালে দুটি যুদ্ধবিমান ইরানি যাত্রীবাহী বিমানটির চারপাশে বিপজ্জনক মহড়া চালায়। এ অবস্থায় জঙ্গি বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে ইরানি পাইলট হঠাৎ করে যাত্রীবাহী বিমানের উচ্চতা কমিয়ে এটিকে নীচে নামিয়ে আনেন। পাইলটের বিচক্ষণতায় সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

এ সময় সিট বেল্ট বাধা না থাকায় অপ্রস্তুত কয়েকজন যাত্রী আহত হন। একজন যাত্রীর কপাল থেকে রক্ত ঝড়তেও দেখা দেখে। আইআরআইবি’র একজন সংবাদদাতার পাঠানো ভিডিও ক্লিপে একজন বয়স্ক যাত্রীকে বিমানের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

বিমানে থাকা যাত্রীরা জানিয়েছেন, জঙ্গিবিমানগুলো এক পর্যায়ে তাদের বিমানের ১০০ মিটারের মধ্যে চলে এসেছিল।

২০১১ সাল থেকে যুক্তরাষ্ট্র মাহান এয়ার এর ওপর দিয়ে রেখেছে। তাদের অভিযোগ এই এয়ার লাইনের মাধ্যমে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি অস্ত্র আদান প্রদান করে থাকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD