শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সুইডেনে ইরানি কর্মকর্তাকে বহিষ্কার, পাল্টা ব্যবস্থায় সুইডিশ কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা একযোগে ৯৯ বিচারককে বদলি সৌদি আরবে হুথি ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে বিদেশি নাগরিক নিহত প্রথমবারের মতো পূর্ণাঙ্গ তদন্তের আইনি ক্ষমতা পেল এপিবিএন স্থানীয় সরকার নির্বাচন ৬ জুনের আগে শেষ করতে হবে: ইসি সানাউল্লাহ মরক্কোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করছে ইসরাইল মেসি-ক্যাসেমিরোর জাদুতে চ্যাম্পিয়ন মায়ামি চুক্তির পথে হাঁটছে ইরান? বড় দাবি ট্রাম্পের

অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার উন্নতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে আছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে অ্যাটর্নি জেনারেলকে দেখাশোনার দায়িত্বে নিয়োজিত জুনিয়র অ্যাডভোকেট মাসুদ মিয়া বলেন, ‘তাকে (অ্যাটর্নি জেনারেল) আইসিইউতে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। তিনি সবাইকে চিনতে পারছেন। এখন অবস্থা অনেকটা ভালো।’

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্ত্রী বিনতা মাহবুব বলেন, ‘এখন তিনি অনেকটা ভালো আছেন। আশা করছি দু’এক দিনের মধ্যে কেবিনে দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক তার খোঁজ খবর নিচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞ।’ অ্যাটর্নি জেনারেলের সুস্থতার জন‌্য দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন তিনি।

গতকাল ১৯ সেপ্টেম্বর ভোরে অ্যাটর্নি জেনারেলকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে স্থানান্তর করা হয়। ভোরে অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে নেওয়া হয়। গত ৪ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD