শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অ্যান্ডারসনের দরকার ১, পাকিস্তানের ২১০ রান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০
Cricket - Third Test - England v Pakistan - Ageas Bowl, Southampton, Britain - August 24, 2020 England's James Anderson in action, as play resumes behind closed doors following the outbreak of the coronavirus disease (COVID-19) Mike Hewitt/Pool via REUTERS

স্পোর্টস রিপোর্টার : বৃষ্টির বাঁধায় চতুর্থ দিন খেলা হয়েছে মাত্র ৫৬ ওভার। যেখানে ফলোঅনে পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১০০ রান করে দিনের খেলা শেষ করেছে।

৩১০ রানে পিছিয়ে থেকে সাউদাম্পটনে চতুর্থ দিন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করে পাকিস্তান। দুই ওপেনার আবিদ আলী ও শান মাসুদ সাবধানে শুরু করেন। কিন্তু ১৮ ওভারের খেলা শেষ হতেই বাগড়া দেয় বৃষ্টি। প্রথম সেশনে আর খেলা হয়নি।

আবারও খেলা শুরু হলে শুরুতেই ইংলিশ পেসার স্টুয়ার্ড ব্রড শান মাসুদকে ফেরালে ৪৯ রানে প্রথম উইকেট হারায় অতিথিরা। ৪২ করা আরেক ওপেনার আবিদ আলীকে নিজের ৫৯৯তম টেস্ট উইকেটে পরিণত করেন জেমস অ্যান্ডারসন।

পাকিস্তানের স্কোর যখন ২ উইকেটে ১০০, তখন আবারও বৃষ্টি নামলে বন্ধ হয়ে যায় চতুর্থ দিনের খেলা। ইনিংস হার এড়াতে পাকিস্তানের প্রয়োজন আরও ২১০ রান।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD