শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

অ্যাশেজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

ব্রিটিশদের বিপক্ষে টেস্টের মর্যাদার লড়াইয়ে মুখোমুখি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ জয়ের পথেই রয়েছে অজিরা।

লন্ডনের কিংসটন ওভালে চলমান টেস্টে জয় পেলেই ৩-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হবে অস্ট্রেলিয়ার।

বার্মিংহ্যামে সিরিজের প্রথম টেস্টে ২ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া। লর্ডসে ৪৩ রানের জয়ে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

তবে লিডসে তৃতীয় টেস্টে জিতে সিরিজে (২-১) ভাগ বসায় স্বাগতিক ইংল্যান্ড।

ম্যানচেস্টারে জয়ের পথেই ছিল ইংল্যান্ড কিন্তু বৃষ্টির কারণে ভেস্তে যায় পঞ্চম দিনের খেলা। যে কারণে জয়ের স্বপ্ন ভেস্তে যায় ইংল্যান্ডের।

ওভালে চলতি টেস্ট ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ওভালে ইংল্যান্ড জয় পেলে সিরিজ ড্র করার সুযোগ পাবে। তবে অস্ট্রেলিয়া ৩৮৪ রানের টার্গেট তাড়ায় জয় পেলে ৩-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত হবে।

অস্ট্রেলিয়া জয়ের জন্য চতুর্থ ও পঞ্চম দিন সময় পাবে। দুই দিনে অজিদের করতে হবে ৩৮৪ রান। ব্যাটসম্যানরা ধৈর্য্যের পরিচয় দিতে পারলে জয় অবশ্যম্ভাবী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD