শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

অ্যাস্ট্রাজেনেকার টিকাদান স্থগিত করলো জার্মানি ইতালি ফ্রান্সও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভয়ংকর পার্শ্বপ্রতিক্রিয়ার কয়েকটি ঘটনা সামনে আসার পর আগেই নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডসহ ৭ দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করে। সে তালি এবার যুক্ত হলো জার্মানি, ইতালি ও ফ্রান্স।

স্থানীয় সময় সোমবার দেশগুলোর মুখপাত্ররা জানায়, মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কয়েকটি ঘটনায় সতর্কতা হিসেবে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে গত সপ্তাহে অ্যাস্ট্রেজেনেকার টিকা দেয়ার পর রক্তক্ষরণ, জমাট বাঁধা এবং প্লাটিলেট কমে যাওয়ার কয়েকটি ঘটনা সামনে এলে এর প্রয়োগ বন্ধ করে দেয় ডেনমার্ক ও নরওয়ে। আইসল্যান্ড ও বুলগেরিয়া পরে একই সিদ্ধান্ত নেয়। এরপর গত রোববারও আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস এই টিকা প্রয়োগ স্থগিত রাখে।

এমনিতেই উৎপাদন সংকটের কারণে ইউরোপের বৃহত্তম এবং জনবহুল দেশগুলোতে টিকাদান কর্মসূচি ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। তার মধ্যেই এমন সিদ্ধান্ত নিল দেশগুলো।

এ বিষয়ে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পাহান বলেন, রক্ত জমাট বাঁধার ঝুঁকি কম থাকলেও, তা অস্বীকার করা যায় না। দেশটির টিকা নিয়ন্ত্রক প্রতিষ্ঠান পল এহরিক ইনস্টিটিউটের বরাতে তিনি বলেন, এটি পেশাদারি সিদ্ধান্ত, রাজনৈতিক নয়।

ফ্রান্সের দাবি, ইইউয়ের ওষুধ নিয়ন্ত্রকদের মূল্যায়নের ভিত্তিতে তারা টিকাটির ব্যবহার স্থগিত করেছে। আর ইতালি জানিয়েছে, বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে সতর্কতা হিসেবে অস্থায়ীভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, জার্মানি গত সপ্তাহে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের মুখে পড়েছে। ইতালিতেও সংক্রমণ বাড়ায় কড়াকড়ি করা হয়েছে স্বাস্থ্যবিধি। অন্যদিকে ফ্রান্সের প্যারিসে অতিরিক্ত রোগীর চাপে অনেক হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে।

সূত্র : রয়টার্স

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD