শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

‘আইটেম গার্ল’ তকমায় আপত্তি নুসরাত ফারিয়ার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

ঈদুল আজহায় রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় ‘ও টাকা তুই আমার কলিজা আর জান’ আইটেম গানে নেচেছেন নায়িকা নুসরাত ফারিয়া। স্বাভাবিকভাবেই এসব আইটেম গানে যে অভিনেত্রী পারফর্ম করেন তাকে সিনেমার ভাষায় আইটেম গার্ল হিসেবেই আখ্যায়িত করা হয়। তবে এমন বিশেষণে আপত্তি জানিয়েছেন নুসরাত।

নুসরাত ফারিয়া জানিয়েছেন, প্রত্যেক শিল্পীই একেকজন পারফর্মার। কিন্তু ‘আইটেম গার্ল’ শব্দ দিয়ে মেয়েদের বিশেষায়িত করা হচ্ছে। ফারিয়া বলেন, ‘আমার মনে হয়, এ সময়ে এসে আমরা কাউকে আইটেম গার্ল বলতে পারি না।’ নায়িকার ভাষ্য, ‘এ ধরনের গানে ছেলেদেরও দেখা যায়। কিন্তু তাদের কেউ ‘আইটেম বয়’ বলে না।

ফারিয়া প্রশ্ন তোলেন, মেয়েদের কেন আইটেম গার্ল বলা হবে? চিত্রনায়িকার মতে, এতে শিল্পীরা লিঙ্গবৈষম্যের শিকার হন।

নুসরাত ফারিয়া আরও বলেন, ‘গানটি করার আগে আমার যে চিন্তা ঘুরছিল তা হলো, দিন শেষে আমরা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই কাজ করি। আমার জন্য যদি ৫০ জন দর্শক হলে যান, তাহলে সিনেমারই লাভ। যারা হলে গিয়ে ছবি দেখার অভ্যাস হারিয়ে ফেলেছেন, তাদের হলে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’

ফারিয়া আরও জানান, গানটিতে পারফর্ম করা খুব উপভোগ্য ছিল তার। যদিও শুরুতে এই গানে নাচতে রাজি ছিলেন না তিনি। এমনকি প্রস্তাব পাওয়ার পর গানটি পছন্দই হয়নি তার। এ কারণে তাদের প্রথমে মানা করে দিয়েছিলেন নুসরাত ফারিয়া। দুই সপ্তাহ পর তারা আবারও নায়িকার কাছে আসেন। তারা নায়িকাকে বলেন, গানটি যেভাবে পরিকল্পনা করা হয়েছে তাতে নুসরাত ফারিয়াকেই দরকার তাদের। পরে কিছু শর্তে রাজি হন এই চিত্রনায়িকা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD