শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইপিএলের টাকা দিয়ে অক্সিজেন ট্যাংক কিনুন: শোয়েব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

স্পোর্ট ডেস্ক : ‘আইপিএল এখন গুরুত্বপূর্ণ নয়। বিনিয়োগ করা টাকাগুলো দিয়ে অক্সিজেন ট্যাংক কিনুন। এতে মুমুর্ষু মানুষগুলোকে বাঁচানো যাবে। এখন প্রয়োজন নেই ক্রিকেটের। বিনোদনের দরকার নেই। ভারত-পাকিস্তানের মানুষকে বাঁচাতে হবে। আইপিএল ও পিএসএল আয়োজনের দরকার নেই।’ কথা গুলো বলছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।

ভারতে করোনা পরিস্থিতির অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। হাসপাতালে স্থান সংকুলান হচ্ছে না, নেই পর্যাপ্ত অক্সিজেনও। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচগুলো যথারীতি চলমান রয়েছে। যদিও মহামারী চলাকালীন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত রয়েছে।

এক ভিডিও বার্তায় শোয়েব বলেছেন, ‘ভারত এখন ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তাদের এখন আইপিএল বন্ধ করে দেয়া উচিত কারণ দেশটি পুড়ছে। তাই এটি পিছিয়ে দেয়াই শ্রেয়। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পিছিয়ে দেয়ায় আমি এটা বলছি না। আমি মনে করি, জুনে পিএসএলও হওয়া উচিত নয়।’

মানুষের জীবন থেকে আইপিএল ও পিএসএল বড়? শিরোনামে নিজের ইউটিউব চ্যানেলে করা ভিডিওতে সবাইকে আরও সচেতন হতে পরমার্শ দেন। করেনা রোধে পাকিস্তানে কারফিউ জারির দাবিও জানিয়েছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত এই তারকা।

‘পাকিস্তান খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। মাত্র ১০ শতাংশ অক্সিজেন বাকি রয়েছে। যদিও কেউই স্বাস্থবিধি মানছে না তাই আমি সরকারের প্রতি আমার আহ্বান, আগামী ১০-১৫ দিনের জন্য কারফিউর ঘোষণা দিন। ঈদের কেনা-কাটার কোনো প্রয়োজন নেই। সবাইকে সচেতন হতে এবং নিজের খেয়াল রাখতে হবে।’ যোগ করেন শোয়েব আখতার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD