শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইপিএল মিস করছেন সুরেশ রায়না, দুবাই থেকে দেশে ফিরছেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক : এই মৌসুমের আইপিএলে আর খেলা হচ্ছে না সুরেশ রায়নার। চেন্নাই সুপার কিংসের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান দুবাই থেকে দেশে ফিরে এসেছেন। চেন্নাই সুপার কিংস জানিয়েছে- পারিবারিক কারণেই রায়না ভারতে ফিরে যাচ্ছেন। পুরো মৌসুমে তাকে আর পাচ্ছে না দল।

চেন্নাই সুপার কিংসের প্রধান নির্বাহী কাশি বিশ্বনাথ দলের টুইট হ্যান্ডেলে জানিয়েছেন- ‘চেন্নাই সুপার কিংস সুরেশ রায়নার এই সিদ্ধান্তকে সম্মান ও সমর্থন জানিয়েছে।’

মাত্র একদিন আগেই দুবাইয়ে চেন্নাই সুপার কিংসের একজন বোলারসহ দশজন সাপোর্টিং স্টাফ করোনা পজিটিভ হয়েছেন। পুরো দলের কোয়ারেন্টিনের সময়সীমাও এজন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। ১ সেপ্টেম্বরের আগে চেন্নাই সুপার কিংস অনুশীলনেও নামতে পারছে না। এরমধ্যে শুনতে হলো সুরেশ রায়না দেশে ফিরে যাচ্ছেন। এবারে আইপিএলে তিনি দর্শক হয়ে গেলেন!

দুবাইয়ে আইপিএল খেলতে আসার আগে সুরেশ রায়না জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। মহেন্দ্র সিং ধোনির অবসরের ঘোষণার পরপরই রায়নাও জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে ছিলেন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD