শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :

আইরিনের অন্যরকম অভিযাত্রা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১

বিনোদন প্রতিবেদন : মডেলিং দিয়ে মিডিয়ায় আসলেও এখন পুরোদস্তুর একজন অভিনেত্রী আইরিন। নিয়মিত ছবিতে অভিনয় করছেন তিনি। ছবির কাজের পাশাপাশি মাঝে মধ্যে ওয়েব সিরিজেও দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।

তবে সব কিছু ছাপিয়ে নতুন একটি সিনেমার কাজে যুক্ত হয়ে আলোচনায় জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। ঈদের পর ‘কাগজ’ নামের একটি ফিচার ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন আইরিন। জুলফিকার জাহেদীর পরিচালনায় ছবিটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করবেন তিনি। এরই মধ্যে এতে অভিনয়ের প্রস্তুতি নেয়াও শুরু করেছেন এই অভিনেত্রী। একজন লেখকের দর্শন নিয়েই ছবিটির গল্প তৈরি করা হয়েছে। এ ছবির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করবেন আইরিন। যদিও ভারতের কলকাতার দুটি ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা আছে তার।

এতে অভিনয় প্রসঙ্গে আইরিন বলেন, এ সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে ভালো লাগছে। কারণ এটির নির্মাণ পরিকল্পনা জেনেছি। প্রতিটি পর্যায়েই যত্নের ছাপ রয়েছে। দেশের প্রেক্ষাগৃহের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও প্রদর্শিত হবে বলে জেনেছি আমি। তাই এটি আমার জন্য একটি মাইলফলকও হতে পারে। শুনেছি করোনার লকডাউন শেষ হলেই এটির শুটিং শুরু হবে রংপুরের একটি লোকেশনে। এতে কাজ করার জন্য আমি অপেক্ষায় আছি।

অন্যদিকে আরও কিছু ছবির কাজ রয়েছে এই অভিনেত্রীর। এগুলো হলো- রিয়াজুল রিজুর পরিচালনায় ‘ব্ল্যাক লাইট’, বুলবুল জিলানির পরিচালনায় ‘রৌদ্রছায়া’, আশিক মোস্তফার ‘থার্টিফাইভ মিলিমিটার’ ও আমিরুল ইসলাম শোভার ‘সেভ লাইভ’।

এছাড়া আরও একাধিক নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। লকডাউন শেষে ছবিগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইরিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD