শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইসিসির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন বুলবুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শুক্রবার দেশে ফিরেছেন। বিদেশে অফিসিয়াল দায়িত্ব শেষ করে তিনি ঢাকায় ফেরেন। তিনি কলম্বোতে ভারত–পাকিস্তান ম্যাচ দেখতে যাননি।

আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত–পাকিস্তান ম্যাচের জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চেয়েছিল তিনি যেন এই ম্যাচে উপস্থিত থাকেন। তবে আগে থেকে নির্ধারিত সূচি অনুযায়ী তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

জানা গেছে, বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার বিষয়টি তার না যাওয়ার সঙ্গে সম্পর্কিত। এ কারণে তিনি সরাসরি কলম্বো না গিয়ে ঢাকায় ফিরে আসেন।

দেশে ফেরার আগে তিনি কুয়েতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় অংশ নেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD