শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইসিসির বর্ষসেরা একাদশে এক বাংলাদেশি ক্রিকেটার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

২০২৩ সালে দারুণ কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করার পর পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করেছে বাঘিনীরা। এরপর দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রথমবারের মত ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই জয়ের দেখা
পেয়েছে লাল-সবুজের দল। দলের এমন সাফল্যের সঙ্গে বছরজুড়েই ব্যক্তিগত পারফর্ম্যান্সে উজ্জ্বল ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার।

ব্যক্তিগত পারফর্ম্যান্সের কল্যাণে দারুণ স্বীকৃতিও এসেছে ২০২৩ সালেই। প্রথম বাংলাদেশি নারী ক্রিকেটার হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার জিতেছিলেন নাহিদা আক্তার। টাইগ্রেস এই স্পিনার এবার আরও এক মাইলফলক ছুঁয়েছেন।

দারুণ পারফর্ম্যান্সের কারণে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি এই স্পিনার। ২০২৩ সালে সব মিলিয়ে ১১ ম্যাচ খেলেছেন নাহিদা। যেখানে ম্যাচপ্রতি ১৯.৪৫ গড়ে এই টাইগ্রেস স্পিনার ২০ উইকেট শিকার করেছেন।

নাহিদা ছাড়াও বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার পাঁচজন ক্রিকেটার, আর নিউজিল্যান্ড থেকে জায়গা পেয়েছেন দুইজন। এছাড়াও বাংলাদেশসহ শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড থেকে একজন করে ক্রিকেটার আছেন বর্ষসেরা দলে।

আইসিসির বর্ষসেরা এই একাদশের অধিনায়ক করা হয়েছে লঙ্কান ক্রিকেটার চামারি আতাপাত্তুকে। এই দলে জায়গা হয়নি ভারতীয় কোনো ক্রিকেটারের।

বর্ষসেরা নারী ওয়ানডে দল
ফোব লিচফোর্ড, চামারি আতাপাত্তু (অধিনায়ক), এলিস পেরি, অ্যামেলিয়া কার, বেথ মুনি, ন্যাট শিভার-ব্রান্ট, অ্যাশ গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড, নাদিন ডি ক্লার্ক, লিয়া তাহুহু, নাহিদা আক্তার।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD