শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫

টানা ব্যর্থতায় ৯ থেকে ১০ এ নেমে গিয়েছিল টাইগাররা। শনিবার শ্রীলংকাকে হারিয়ে সিরিজে ফেরার ম্যাচে সুখবর এসেছে। পুরোনো জায়গায় ফিরেছে বাংলাদেশ। আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে এখন নয় নম্বরে মেহেদী হাসান মিরাজের দল।

মে মাসে সর্বশেষ এক বছরের পারফরম্যান্সকে শতভাগ এবং আগের দুই বছরের ফলাফলের ৫০ শতাংশ বিবেচনায় র‌্যাংকিং হালনাগাদ করে আইসিসি। ৭৬ রেটিং পয়েন্টে ১০ নম্বরে নেমে গিয়েছিল বাংলাদেশ। এবার করেছে পূনরুদ্ধার।

লঙ্কায় শনিবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে দারুণ জয় তুলেছে বাংলাদেশ। শ্রীলংকাকে ১৬ রানে হারানোর দিনে সিরিজ বেঁচেছে, সঙ্গে দুটি রেটিংও যুক্ত হয়েছে। তাতেই এই উন্নতি। বাংলাদেশের কাছে হেরে পয়েন্ট খুইয়েছে শ্রীলংকা। তারা নেমে গেছে ৫ নম্বরে। ১০ নম্বরে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।

র‌্যাঙ্কিংয়ে ভারতের এখনও শীর্ষে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD