রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট গরুর মাংসের কেজি ২৫০ টাকায় নামাতে লিগ্যাল নোটিশ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি সব অফিসের জন্য নতুন নির্দেশনা সব ব্যারিকেড তুলে নিতে মোদি সরকারকে সুপ্রিম কোর্টের নির্দেশ বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ হ্যাটট্রিক করে ইতিহাসের পাতায় নাম লেখালেন হাসান মাহমুদ আন্দোলনরত ভারতের তরুণদের সঙ্গে আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি : নাহিদ ইসলাম

আওয়ামী লীগ কখনো পেশিশক্তির মাধ্যমে ক্ষমতায় আসেনি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

বিএনপিকে উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী নির্বাচনে দেশের জনগণ যদি আপনাদের ভোট দেয় তাহলে ক্ষমতায় আসবেন। ক্ষমতা পরিবর্তনের একমাত্র মাধ্যম ভোট। তবে জনদুর্ভোগ সৃষ্টি করে আপনারা ক্ষমতায় আসবেন, তা জনগণ মেনে নেবে না।

মন্ত্রী বলেন, যারা অনেক ধরনের রঙিন স্বপ্ন দেখছেন তাদেরকে আহ্বান, এক বছর অপেক্ষা করুন।

বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর তেজগাঁও মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ কখনো ষড়যন্ত্র কিংবা পেশিশক্তির মাধ্যমে ক্ষমতায় আসেনি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগ মনে করে জনগণই তার প্রধান শক্তি। জনগণ মনে করে বাংলাদেশের বিকল্প শুধুমাত্র শেখ হাসিনা, আর কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ঢাকা, চট্টগ্রামে অবস্থান করে দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করার প্রয়াস আপনারা নেবেন না। আপনারা সুষ্ঠু রাজনীতি করুন, এতে আমাদের কোনো আপত্তি নেই।

যারা অনেক ধরনের রঙিন স্বপ্ন দেখছেন তাদেরকে আহ্বান জানাবো, এক বছর অপেক্ষা করুন। আন্দোলনের নামে দখল করার কথা বলে দেশকে অস্থিতিশীল করলে জনগণ তা মেনে নেবে না।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ইউক্রেন-রাশিয়া হলো খাদ্য ভান্ডার। তাদের যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ছে। কেউ যদি মনে করে খাদ্যদ্রব্যের দাম বাড়বে না কমবে, সে বোকার স্বর্গে বাস করে।

ডিজেলের দাম বাড়ার কারণে বাধ্য হয়েই লোডশেডিং করতে হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এলএমজি আমদানি করতে পারছি না। এই সমস্যা সমাধানের চেষ্টা চলছে। ডিসেম্বরের মধ্যেই আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো বলে মনে করি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD