শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আগামী তিন দিন দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

 

দেশের আবহাওয়া অফিস বলছে, আগামী তিন দিন (৭২ ঘণ্টা) দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়া বা ঝড়ো হাওয়া এবং বিজলী চমকানোসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।

আজ বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বজ্র বিজলী চমকানোসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে দেশে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস।

এতে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিগত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ দিনাজপুরে ২৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ২০ মিলিমিটার, খুলনায় ১৬ মিলিমিটার ও কুতুবদিয়ায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে, ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিসের ওয়েবসাইটে আরো বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD