মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
৫৮ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাংলাদেশের, শীর্ষে চীন ও ভারত হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্রে জাতিসংঘ পরিদর্শকদের ঢুকতে দেবে না ইরান ব্রা খুলে-অন্তর্বাসে হাত ঢুকিয়ে তল্লাশি! ভারতে ছাত্রীদের সঙ্গে বর্বরতা দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ইরানের আকাশে যে অদ্ভুত বস্তু দেখেন মার্কিন পাইলট যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পর প্রথম বিদেশ সফরে ইরানের প্রেসিডেন্ট ‘সবুজ জলবায়ু তহবিল’ কার্যকরে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত দেশের ১৩ জেলায় রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আশঙ্কা সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

আগামী দু-এক দিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন: ফখরুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

আগামী দু-এক দিনের মধ্যে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হচ্ছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় দু–এক দিনের মধ্যে আমরা তাকে চেয়ারম্যান করতে পারব।’

রোববার সন্ধ্যায় সিলেট নগরের বিমানবন্দর সড়ক এলাকায় উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, ‘এই সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জাতির জীবনে ক্রান্তিকালের মতো। আমরা যদি ফেল করি, সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমরা জাতিগত ফেল করব। আমাদের সাবধানে পা ফেলতে হবে। কোনো প্রভুর পেছনে পা ফেললে চলবে না।’

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যারা আগে বলত এটা না, সেটা না হলে নির্বাচন করবে না– তারাও আজ নির্বাচনে অংশ নিচ্ছে। মনে রাখতে হবে, এটা অন্তর্বর্তী সরকার। তারা অনেক কিছু করতে পারবে না, আবার সংস্কার ও জুলাই সনদ নিয়ে যে কাজ করেছে, তা আগামী বাংলাদেশের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

তিনি বলেন, আমরা দীর্ঘ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করেছি। এ সময়ে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ইলিয়াস আলীসহ ১ হাজার ৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে। সারাদেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। জুলাই আন্দোলনে আমরা সফল হয়েছি, শেখ হাসিনা পালিয়ে গেছেন।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের দিন গণভোট আমরা চেয়েছিলাম। জনগণ তার মতামত প্রকাশ করবে। যে বিষয়ের ওপর আমরা একমত হয়েছিলাম তাতে স্পষ্ট ছিল।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া পুরোটা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার চলে যাওয়াটা রাজকীয়। দেশের মানুষ যে কতটা ভালোবাসত প্রমাণ হয়েছে তার জানাজায়। তিনি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন। আমরা যেন সেটা উপহার দিতে পারি।

এ সময় উপস্থিত ছিলেন আরিফুল হক চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, এম এ মালিক, মিফতাহ সিদ্দিকী, আবদুল কাইয়ুম চৌধুরী, এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD