শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

২০ দোকান পুড়ে ছাই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২

টাঙ্গাইলের কালিহাতীতে আগুন লেগে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিনগত রাত ২টার দিকে উপজেলার পারখী ইউনিয়নের বর্গা বাজারে এ অগ্নিকাণ্ড হয়।

আরিফুল ইসলাম শাজু নামে এক ব্যবসায়ী বলেন, আমার ওষুধের দোকানের ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এতে বড় ধরনের ক্ষতি হয়েছে আমার।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানিদের সরকারিভাবে সাহায্যের দাবি জানিয়েছেন বর্গা বাজারের ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক রাজিব মিয়া।

কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই মেডিসিন, মনোহারি, কাপড় ও জুতার দোকানসহ কমপক্ষে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD