সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

আগ্রাসন চালালে কঠোর জবাব দেবে ইরান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

ভবিষ্যতে ইরানের ওপর কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো হলে তার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও তাদের সামরিক কর্মকাণ্ডে সমর্থন দেওয়া পক্ষগুলোকে যেকোনো নতুন উত্তেজনার জন্য পুরোপুরি দায়ী করা হবে বলে জানিয়েছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জর্ডানের ওই মার্কিন ঘাঁটিগুলো লারাক দ্বীপে হামলা চালানো এবং সেই হামলায় সহায়তা করার কাজে ব্যবহৃত হয়েছিল। ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য ও বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তেহরান বলেছে, লারাক দ্বীপে মার্কিন হামলার পর জর্ডানে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা হামলা চালানো হয়েছে। ভবিষ্যতে একই ধরনের হামলা হলে ইরান আরো কঠোরভাবে জবাব দেবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, নতুন করে কোনো সামরিক উত্তেজনা তৈরি হলে তার সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্র এবং তাদের কর্মকাণ্ডে সমর্থন দেওয়া পক্ষগুলোর ওপর বর্তাবে।

লারাক দ্বীপে মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরো বেড়েছে। এর মধ্যেই জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার দাবি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD