শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আঙুলের চোট নিয়ে দেশে ফিরলেন সাকিব

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩

আঙুলের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। শনিবার নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের আগেই আজ দেশে ফিরে এসেছেন সাকিব।

সাকিবের পরিবর্তে শেষ ম্যাচে সুযোগ পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়।

এনামুল হক বিজয় বাংলাদেশের হয়ে ৪৫টি ওয়ানডে ম্যাচ খেলে তিনটি সেঞ্চুরির সাহায্যে করেছেন ১ হাজার ২৫৮ রান। তিনি ২০১৫ সালের বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে চোটের কারণে বাদ পড়ে যান।

গতকাল সোমবার দিল্লিতে শ্রীলংকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাঁ হাতের তর্জনীতে চোট পান সাকিব। এই চোটেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন তিনি। ম্যাচ শেষে আঙুলের এক্স-রে রিপোর্টে ফাটল ধরা পড়েছে। এ কারণে আজ দেশে ফিরেছেন সাকিব।

মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

সাকিবের ইনজুরি নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান বলেছেন, সাকিব ব্যাটিং ইনিংসের শুরুতে তার বাম তর্জনীতে আঘাত পান। ব্যথা পাওয়ার পর আঙ্গুলে টেপিং দেওয়ার পাশাপাশি ব্যথানাশক ওষুধ দিয়ে খেলা চালিয়ে যান তিনি। ম্যাচ শেষে দিল্লিতে এক্স-রে করানো হয়, রিপোর্টে আঙ্গুলে ফ্র্যাকচার ধরা পড়ে। এই চোট সারতে তিন থেকে চার সপ্তাহ লাগতে পারে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD