শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আজকেই সিরিজ জিততে চায় বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ জানুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বেলা সাড়ে ১১টায়।

এ ম্যাচে জয় দিয়ে সিরিজ নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। সিরিজ বাঁচাতে মাঠে সামর্থের সবটুকু দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম ম্যাচে যেনো ক্ষুধার্ত বাঘের দেখা পেলো ওয়েস্ট ইন্ডিজ। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে দীর্ঘ ১০ মাস অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে। বিরতি ফুরিয়েছে, ক্যারিবিয়দের দুমড়ে-মুচড়ে দিয়ে। আইসিসি সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচেই পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে, টাইগাররা।

এবার এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা পকেটে পুরতে চায় স্বাগতিকরা। কিন্তু প্রথম ওয়ানডের ব্যাটিং জড়তা কিছুটা হলেও চিন্তার ভাঁজ ফেলেছে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর কপালে। তাই পিচ, ব্যাটিং অর্ডার আর প্রতিপক্ষের বোলিং ডিপার্টমেন্ট নিয়ে বাড়তি পরিকল্পনা থাকবে বাংলাদেশ কোচের তাতে সন্দেহ নেই।

এদিকে আহত সিংহের অবস্থা ওয়েস্ট ইন্ডিজের। ছয় ক্রিকেটার অভিষেকের ম্যাচে বিশাল ভরাডুবি। সামান্য প্রতিরোধটুকুও গড়তে পারেনি তারুণ্যনির্ভর দলটা।

তবে ক্যারিবিয়দের দানবীয় শক্তি সবার জানা। শুরুটা মলিন হলেও ঘুরে দাঁড়ানোর সক্ষমতা রয়েছে ফিল সিমন্সের দলের। তাই হাল ছাড়তে নারাজ সফরকারীরা।

স্যত্র : আরটিভি নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD