শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আজ থেকে আইপিএল, মহারণে শুরু মহাযজ্ঞ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে আইপিএলের ১৩ তম আসর। চলতি বছরের আইপিএল অন্যান্য বছরের মতো হবে না। উদ্বোধনী অনুষ্ঠান ও চিয়ার গার্ল ছাড়াই করোনা মহামারির মধ্যে সবচেয়ে বড় ফ্রাঞ্চাইজি টুর্নমেন্ট আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

বিসিসিআই এর পক্ষ থেকে বলা হয়েছে দেশের এই সংকটজনক অবস্থায় চিয়ার লিডারদের নাচ সম্পূর্ণভাবে অর্থহীন। বোর্ডের সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সব থেকে বড় কথা, এবার আইপিএল হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। ক্রিকেটার ও সমর্থক, দুজনের জন্যই যা খুবই খারাপ খবর। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে নেমে ক্রিকেটাররা কী করে নিজেদের উদ্বুদ্ধ করবেন সেটাই এখন দেখার।

এবার রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স মিস করবে লাসিথ মালিঙ্গার মত ম্যাচ উইনারকে। এদিকে প্রায় এক বছর পর ক্রিকেটে ফেরার অপেক্ষায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ২১ তারকা ক্রিকেটার মাত্র ৩৬ ঘণ্টার কোয়ারেন্টাইন শেষে নেমে পড়বেন মাঠে। আইপিএলের এবারের আসরে নেই কোন বাংলাদেশী।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD