শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
লিবিয়ার জিম্মিদশায় ১১৯ মাফিয়ার মানব পাচার নেটওয়ার্ক মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো নিয়ে সময়সীমা বেঁধে দিল বিআরটিএ দেশের ১ কোটি ৮১ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল ২৫ অক্টোবর পর্যন্ত মেডিকেল ট্যুরিজমে থাইল্যান্ডে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি উদ্যোক্তা সোলায়মান মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৫ হাজার যাত্রী জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্ব :স্বাস্থ্যমন্ত্রী আইএমএফের ঋণে শর্ত থাকবে, তা পূরণ করতে হবে: অর্থমন্ত্রী

আজ থেকে কমবে তাপমাত্রা, আগামী সপ্তাহে আবার শৈত্যপ্রবাহ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

স্টাফ রিপোর্টার : আজ শনিবার (৯ জানুয়ারি) থেকে কমতে পারে তাপমাত্রা। এরপর চলতি মাসের মাঝামাঝিতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গতকাল শুক্রবার (৮ জানুয়ারি) সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কমতে পারে। তবে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা জানিয়ে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা আরো হ্রাস পেতে পারে।

আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, ‘এখন যে তাপমাত্রা আছে তা আর বাড়বে না বরং কমবে। তবে শৈত্যপ্রবাহ আসতে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সময় লাগবে।’

অবশ্য চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে একটি তীব্র হতে পারে অর্থাৎ তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। আর সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা ও মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা পরিস্থিতি কখনো কখনো দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গল ও রাজারহাটে ১২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭, ময়মনসিংহে ১৪.৮, চট্টগ্রামে ১৮.৪, সিলেটে ১৬.৫, রাজশাহীতে ১৩.৫, রংপুরে ১৫, খুলনায় ১৭.৩ এবং বরিশালে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া আবহাওয়াচিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

সূত্র : কালের কণ্ঠ

আরও পড়ুন :

ভালো মানের হ্যান্ড স্যানিটাইজার কিভাবে চিনবেন?

করোনাকালে মন্ত্রীদের বিদেশ ভ্রমণে ক্ষুব্ধ ট্রুডো

৭ কলেজের চার ঘণ্টার পরীক্ষা হবে দুই ঘণ্টায়

বিশ্বে করোনায় মৃত্যু ১৯ লাখ ছাড়িয়েছে

ধাক্কা লাগায় কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD