বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

আজ ৪ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সোমবার (২ ফেব্রুয়ারি) ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফরমার সংস্কার ও লাইনের উন্নয়ন কাজের জন্য এ সাময়িক শাটডাউন দেওয়া হচ্ছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ–২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ–২-এর আওতাধীন ১১ কেভি ফিডারের অনন্তপুর, বাদেআলী, মাসুকবাজার, তাজপুর সুকলামপুর, ছুন পাড়া, মেদেনীমহল বসন্তেরাগাঁও, মুন্সিরগাঁও, দিঘীরপাড়, পশ্চিম দর্শা, বাছিরপুর মীরেরগাঁও ও সুজাতপুরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে শাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD