শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

আড়াইশোর আগে অলআউট বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

কলম্বো টেস্টের দ্বিতীয় দিন দুই উইকেট হাতে নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আগের দিন শেষে দলের আশা ছিল অন্তত ২৭০-২৮০ রানের লড়াকু সংগ্রহ গড়ে তোলার। ওপেনার সাদমান ইসলামও জানিয়েছিলেন, এই রান তুলতে পারলে প্রতিপক্ষের বিপক্ষে ভালো একটা অবস্থান তৈরি করা সম্ভব। তবে সেই প্রত্যাশা পূরণ হলো না। ২৫০ রানের লক্ষ্য ছুঁতেই পারেনি বাংলাদেশ, থামতে হলো ২৪৭ রানেই।

বৃষ্টির কারণে আগের দিন ১৯ ওভার খেলা কম হওয়ায় এদিন খেলা শুরু হয় ১৫ মিনিট আগে। শুরুটা হয়েছিল আশাব্যঞ্জক। দিনের তৃতীয় বলেই সুন্দর এক চার হাঁকান তাইজুল ইসলাম। তবে এরপর স্কোরবোর্ডে যোগ হয় মাত্র ৪ রান, আর তাতেই শুরু হয় ভাঙনের সুর।

দিনের প্রথম ধাক্কাটা দেন আসিথা ফার্নান্দো। তার নিচু বলটি এবাদত হোসেনের প্যাডে লাগলে লঙ্কানরা জোরালো আবেদন করে। আম্পায়ার আঙুল তুললে রিভিউ নেন এবাদত। তবে তাতে দেখা যায়, বল অফ স্টাম্পের বাইরে পড়লেও ইমপ্যাক্ট এবং বলের গন্তব্য সবই স্টাম্পে। তিনটি লাল সংকেত মানেই আউট, সঙ্গে হারানো হয় বাংলাদেশের একটি মূল্যবান রিভিউ।

২৯ রান নিয়ে নবম উইকেট পতনের পর লড়াইয়ের মঞ্চে ফেরেন তাইজুল। তিনটি দৃষ্টিনন্দন চার মেরে ২৫০ রানের আশা জাগান তিনি। তবে ৮০তম ওভারে নতুন বল নেওয়ার আগ মুহূর্তে বড় শট খেলে বসেন এই বাঁহাতি ব্যাটার।

সোনাল দিনুশার বলটি লং অনের ওপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ৩৩ রান করে। এর সঙ্গেই ২৪৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। শেষ দিকে লড়াই করলেও কাঙ্ক্ষিত সংগ্রহের তিন রান আগেই থামতে হয় সফরকারীদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD