সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আঞ্চলিক নিরাপত্তা ও ভবিষ্যৎ নির্ধারণ করবে ইরান, যুক্তরাষ্ট্র নয়’ আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাস হলেই হবে গণভোট খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে: পানিসম্পদমন্ত্রী বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে: স্বাস্থ্যমন্ত্রী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের সক্ষমতা ও সামর্থ্যের ওপর দাঁড়াতে হবে। ১৯৭১ সালে জাতি ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জন করেছে। একইভাবে জাতীয় ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আত্মনির্ভর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মন্ত্রী আজ রোববার (২৭ সেপ্টেম্বর) মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কৃষিখাতের উন্নয়ন ও কৃষকদের অধিকার সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় অনিয়ম এবং পুরোনো ডিলারদের কারসাজি বন্ধে প্রতি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে। এর ফলে সারের কৃত্রিম সংকট নিরসনের পাশাপাশি কৃষকেরা ন্যায্যমূল্যে সার পাওয়ার সুযোগ পাবেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার প্রসঙ্গে তিনি সাবেক কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর কঠোর সমালোচনা করেন। তিনি কুইক রেন্টালকে ‘চোরের রেন্টাল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, বিগত সরকার জনগণের স্বার্থের পরিবর্তে লুটপাটের উদ্দেশ্যে এসব বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিল। জনদুর্ভোগ কমানো এবং হাসপাতালসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য এডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির খান, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান ও মানিকগঞ্জ জেলা পরিষদের এডভোকেট জামিলুর রশিদ খান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD