রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ’কাবুকি’ কূটনীতি! হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সকালে ২০ থেকে ২৫ জনের একটি দল দেশি অস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়ির মূল ফটকে চাপাতি ও রামদা দিয়ে কোপানোর পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করে।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বাড়ির মালিক আমিনুর রহমান খানের ভাতিজা মো. রাজু জানান, হামলাকারীরা প্রথমে বাড়ির মূল ফটক খুলে সবাইকে বের হয়ে যেতে বলে। ভেতর থেকে কেউ বের না হওয়ায় তারা বাইরে থেকে ‘টাকা দে, বাড়িতে থাকিস, টাকা দিস না। বের হ’ বলে হুমকি দিতে থাকে। একপর্যায়ে চাপাতি ও রামদা দিয়ে গেটে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

রাজু বলেন, হামলাকারীরা বাড়ির গেটের সামনে থাকা সিসিটিভি ক্যামেরা ও জানালার কাচ ভাঙচুর করে। পরে ইটের টুকরা দিয়ে দ্বিতীয় তলার আরও দুটি জানালার কাচও ভেঙে ফেলে।

তিনি বলেন, ‘ভোরে বাড়িতে হামলার পর অনেক ভাড়াটিয়া নেমে আসে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। থানায় গেলে আদাবর থানার ওসি অন্য কাজে ব্যস্ত আছেন বলে জানান। এরপর পুরো ঘটনা জানিয়ে অভিযোগ করা হয়েছে।’

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ‘আদাবরে বাড়ি দখল ও অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

৯৯৯-এ ফোন করার পর প্রায় তিন ঘণ্টা পর সকাল পৌনে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় বলে অভিযোগ করেন রাজু। তবে এ অভিযোগ অস্বীকার করে ওসি বলেন, ‘পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গেছে।’

রাজু আরও অভিযোগ করেন, এর আগে একবার আদাবর থানার ওসিকে ওই বাড়ির সামনে দাঁড়িয়ে মোবাইল ফোনে ভিডিও করতে দেখা গেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘এ বাড়িটির বিষয়ে অভিযোগ ছিল। আমার পুলিশিং স্টাইল আলাদা। আমি একা একা কাজ করি। তদন্তের কাজে ওই বাড়ির সামনে গিয়ে ভিডিও করা হয়েছিল।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD