সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি শুধু পোশাক নয়, রফতানিতে নতুন খাত গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ‘যুক্তরাষ্ট্র যদি আর একটি ভুল করে…’ রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ শূন্য রানে আউট অভিষিক্ত মাহফিজুল, ফিরলেন মুমিনুল-শান্তও গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন আলোচনা কিংবা যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত ইরান: গালিবাফ

আলোচনা কিংবা যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই প্রস্তুত ইরান: গালিবাফ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা কিংবা যুদ্ধ দুই পরিস্থিতির জন্যই ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিলে তার জবাব দেওয়ার ধরন ও সংঘাতের ভৌগোলিক পরিসর নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী।

গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায়, নাকি যুদ্ধ তা নিয়ে ইরানের কোনো মাথাব্যথা নেই। তবে ওয়াশিংটন তেহরানের সাতটি শর্ত মেনে নিলে সমঝোতার পথ এখনো খোলা রয়েছে। আর শর্তগুলোও যৌক্তিক।

তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র এবার কোনো ভুল করলে ইরানের সশস্ত্র বাহিনীই সংঘাতের ভৌগোলিক পরিসর নির্ধারণ করবে। আমরা যুদ্ধও নয়, শান্তিও নয় এমন পরিস্থিতিতে আর থাকব না।

এদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবারের হামলার পর শনিবারও (১৪ নভেম্বর) একই স্থাপনায় হামলার এ দাবি জানাল ইরান।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের রিফা বিমান ও হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসির বিমানবাহিনী। তবে হামলায় স্থাপনাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এই ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটি হিসেবে পরিচিত। সংবাদ প্রোগ্রাম

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, মার্কিন সামরিক বাহিনীর নির্লজ্জ আগ্রাসনের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত ও কঠোর প্রতিক্রিয়ার দ্বিতীয় পর্যায়ে, বাহরাইনের রিফা হেলিকপ্টার ঘাঁটিতে অবস্থিত আমেরিকান বিমান প্রতিরক্ষা রাডারটিকে ছয়টি ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সূত্র : আলজাজিরা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD